Saturday, 24 August 2013

নির্মলেন্দু গুণ- যাত্রা ভঙ্গ

হাত বাড়িয়ে ছুঁই না তোকে,
মন বাড়িয়ে ছুঁই,
দুইকে আমি এক করি না
এক কে করি দুই৷
হেমের মাঝে শুই না যবে,
প্রেমের মাঝে শুই
তুই কেমন করে যাবি?
পা বাড়ালেই পায়ের ছায়া
আমাকেই তুই পাবি৷
তবুও তুই বলিস যদি যাই,
দেখবি তোর সমুখে পথ নাই৷
তখন আমি একটু ছোঁব,
হাত বাড়িয়ে জাড়াব তোর
বিদায় দুটি পায়ে,তুই উঠবি আমার নায়ে,
আমার বৈতরনী নায়ে৷
নায়ের মাঝে বসব বটে,
না-এর মাঝে শোব৷
হাত দিয়েতো ছোঁব না মুখ,
দু: দিয়ে ছোঁব৷
তুই কেমন করে যাবি?
 


Friday, 23 August 2013

মানুষের মানচিত্র-১

রুদ্র মুহান্মদ শহীদুল্লাহ
আহারে বৃষ্টির রা, সোহাগি লো, আমি থাকি দূর পরবাসে।
কান্দে না তোমার বুকে একঝাঁক বুনোপাখি অবুঝ কৈতর?
কেমনে ফুরায় নিশি? বলো সই, কেমনে- বা কাটাও প্রহর?
পরাণ ছাপায়ে নামে বাউরি বাতাস, দারুণ বৃষ্টির মাসে।

যে বলে সে বলে কথা, কাছে বসে, হাতে খিলিপান দিয়ে কয়-
এতো জল ঝরে তবু পরান ভেজে না কেন, কও তো মরদ?
দুয়ারে লাগায়ে খিল যদি কেউ থাকে তারে কে দেবে দরদ।
শরীরের মোহনায় দেখি তার বুনো ঢেউ রক্ত-মাংসময়।

শরীর গুটায়ে রাখি, শামুকের মতো যাই গুটায়ে ভেতরে।
অন্ধকার চিরে চিরে বিজুলির ধলা দাঁত উপহাসে হাসে,
আমি বলি- ক্ষমা দাও, পরান বন্ধুয়া মোর থাকে পরবাসে,
দেহের রেকাবি খুলে পরানের খিলিপান কে খাওয়াবে তোরে।

গতবার আষাঢ়ও পার হয়ে গেলো তাও নামে না বাদল,
এবার জ্যোষ্ঠিতে মাঠে নেমে গেছে কিষানের লাঙল-জোয়াল ।
আমাদের মাঝে দেখো জমির ভাগের মতো কতো শত আল্,
এই দূর পরবাস কবে যাবে? জমিনের আসল আদল।
কবে পাবো? কবে পাবো আল্ হীন একখণ্ড মানব-জমিন ?
পরবাস থাকবে না, থাকবে না দূরত্বের এই রীতি-নীতি।
মহুয়ার মদ খেয়ে মত্ত হয়ে থাকা সেই পার্বনের তিথি
কবে পাবো? কবে পাবো শর্তহীন আবাদের নির্বিরোধ দিন ?

Tuesday, 16 July 2013

হয়ত তোমাকে এখনও ভালবাসি

বিশ্বাস করো তোমাকে আমি যতবার অবহেলা করতে শিখি
ঠিক ততোবার তুমি যত্নমাখা আদরে ফিরে আসো আমার পাশে।
তোমাকে যতবার বলি ভালবাসি না
ঠিক তারে চেয়ে বেশি তোমাকে ভালবাসে ফেলি।

বিশ্বাস করো তোমাকে আমি যতবার ছেড়ে দুরে চাই,
তুমি ঠিক ততোবারই সেই চেনা পথে আস অচেনা হয়ে।
তোমাকে যতবার হারিয়ে ফেলি আমি,
ঠিক ততোবারই আমাকে জরিয়ে রাখ ভালবাসার ঘ্রণা মেখে।

বিশ্বাস করো যতবার তোমাকে ঘৃণা করেছি
ঠিক ততোবার সমুদ্রের স্বচ্ছ জলে তোমার ছবি ভেসে আসো দু’নয়নে,
তোমাকে যতবার বলি তোমার মুখখানি আর দেখব না,
ঠিক ততোবার মনের আয়নায় ভেঙ্গে তুমি ভেসে আস ডাগর  আঁখি মেলে।

বিশ্বাস করো, তুমি এতটুকু বিশ্বাস কর শুধু
ভালবাসিনি তোমাকে, করেছি অবহেলা,
ফেলেছি হারিয়ে, করেছি শুধু ঘৃনা ,
সত্যি কখনও ভালবাসতে পারিনি তোমাকে ।
রাত:3টা [১৬/০৭/২০১৩]

Sunday, 14 July 2013

আবদুর রহমান বয়াতি - মন আমার দেহ ঘড়ি



আবদুর রহমান বয়াতি - মন আমার দেহ ঘড়ি


একটি চাবি মাইরা দিলা ছাইড়া
জনম ভইরা চলিতেছে
মন আমার দেহ ঘড়ি সন্ধান করি
কোন মিস্তরী বানাইয়াছে
থাকের(মাটির) একখান কেস বানাইয়া মেশিন দিল তার ভিতর
ওরে রং বেরং এর বার্নিশ করা দেখতে ঘড়ি কি সোন্দর
ঘড়ির তিন পাটে তে গড়ন সারা
এই বয়লারের মেশিনের গড়া
তিনশো ষাটটি স্ক্রুপ মারা, ষোলজন পাহারা আছে
ঘড়ি হাইস্পিডিং ফ্যাপসা পেচিং লিভার হইলো কলিজায়
ছয়টি বলে আজব কলে দিবানিশি প্রেম খেলায়
ঘড়ির তিন কাঁটা বারো জুয়েলে, মিনিট কাঁটা হইল দিলে
ঘন্টার কাটা হয় আক্কেলে, মনটারে সেকেন্টে দিসে
ঘড়ির কেসটা ৩২ চাকের, কলে কব্জা বেসুমার
দুইশ ছয়টা হাড়ের জোড়া বাহাত্তর হাজার তার
ও মন, দেহঘড়ি চৌদ্দতলা, তার ভিতরে দশটি নালা,
একটা বন্ধ নয়টা খোলা গোপনে এক তালা আছে।
দেখতে যদি হয় বাসনা চলে যাও ঘড়ির কাছে
যার ঘড়ি সে তৈয়ার করে ঘড়ির ভেতর লুকাইছে
পদর্ারও সত্তুর হাজারে
তার ভিতলে লড়ে চড়ে
জ্ঞান নয়ন ফুটলে পরে দেখতে পারবেন চোখের কাছে;
ওস্তাদ আলাউদ্দিনে ভেবে বলছেন,
ওরে আমার মনবোকা;
বাউল রহমান মিয়ার কর্মদোষে হইল না ঘড়ির দেখা
আমি যদি ঘড়ি চিনতে পারতাম,
ঘড়ির জুয়েল বদলাইতাম,
ঘড়ির জুয়েল বদলাইবো
কেমন যাই মিস্ত্ররীর কাছে?
মন আমার দেহঘড়ি
সন্ধান করি, কোন মিস্ত্রী বানাইছে

Wednesday, 5 December 2012

সুখে থাকো ও আমার নন্দিনী !

সুখে থাকো ও আমার নন্দিনী
হয়ে কারো ঘরনী ।
জেনে রাখো প্রাসাদেরও বন্দিনী
প্রেম কভূ মরেনি ।
চলে গেছো কিছুতো বলে যাও নি
পিছুতো ফিরে চাও নি
আমিও পিছু ডাকিনি
বাধা হয়ে বাঁধি…
ভুলে আছো কখনো মনে করো নি
দু’ফোটা জলও ফেলো নি
আমি তো ভুলে থাকিনি
রাখি খুলে রাখিনি।
সুখে থাকো ও আমার নন্দিনী
হয়ে কারো ঘরনী
জেনে রাখো প্রাসাদেরও বন্দিনী
প্রেম কভূ মরেনি।


Sunday, 12 August 2012

অহংকার

বুকের সীমান্ত বন্ধ তুমিই করেছো
খুলে রেখেছিলাম অর্গল,
আমার যুগল চোখে ছিলো মানবিক খেলা
তুমি শুধু দেখেছো অনল।

তুমি এসেছিলে কাছে, দূরেও গিয়েছো যেচে
ফ্রিজ শটে স্থির হয়ে আছি,
তুমি দিয়েছিলে কথা, অপারগতার ব্যথা
সব কিছু বুকে নিয়ে বাঁচি।

উথাল পাথাল করে সব কিছু ছুঁয়ে যাই
কোনো কিছু ছোঁয় না আমাকে,
তোলপাড় নিজে তুলে নিদারুণ খেলাচ্ছলে
দিয়ে যাই বিজয় তোমাকে।


 Helal Hafiz

Friday, 3 August 2012

তৃষ্ণা

কোনো প্রাপ্তিই পূর্ণ প্রাপ্তি নয়
কোনো প্রাপ্তির দেয় না পূর্ণ তৃপ্তি
সব প্রাপ্তি ও তৃপ্তি লালন করে
গোপনে গহীনে তৃষ্ণা তৃষ্ণা তৃষ্ণা।
আমার তো ছিলো কিছু না কিছু যে প্রাপ্য
আমার তো ছিলো কাম্য স্বল্প তৃপ্তি
অথচ এ পোড়া কপালের ক্যানভাসে
আজন্ম শুধু শুন্য শুন্য শুন্য।
তবে বেঁচে আছি একা নিদারুণ সুখে
অনাবিষ্কৃত আকাঙ্ক্ষা নিয়ে বুকে
অবর্ণনীয় শুশ্রূষাহীন কষ্টে
যায় যায় দিন ক্লান্ত ক্লান্ত ক্লান্ত।

[ হেলাল হাফিজ ]


Wednesday, 1 August 2012

পথে পথে চলতে চলতে [শ্রীকান্ত আচার্য]

পথে পথে চলতে চলতে,
হঠাৎ একদিন থেমে যাব ।।
মেঘলা রাতে লুকিয়ে থেকে
রূপর আলোয় জোৎসনা পাব।

পথে পথে চলতে চলতে,
হঠাৎ একদিন থেমে যাব
সৃতির বেড়া বাধবে যখন
পাথর হয়ে আমার মন,
বন্ধু তোমায় বলি শোন
বুকের জ্বালা শয়ে যাব ।

অশ্রূ  ভেজা কোন দিনে
যন্তনা নিয়েছে কিনে
অনেক দুরে তবু কাছে
হয়ত একদিন হারিয়ে যাব ।

পথে পথে চলতে চলতে,
হঠাৎ একদিন থেমে যাব
মেঘলা রাতে লুকিয়ে থেকে
রূপর আলোয় জোৎসনা  পাব ।  




Click Here To Download

Wednesday, 18 July 2012

Shomoy Pele Khobor Niyo~~ Kobita - Bondhu Na Bondona - Shimul Mustofa

"বন্ধু না বন্ধনা''
আবৃত্তি:- শিমুল মুস্তাফা
---------------------------
একই বৃত্তে ঘুরতে ঘুরতে
চেয়ে দেখি যেখান থেকে শুরু সেখানে আবার ফিরে এসেছি
এই পথ পাড়ি দিতে গিয়ে জীবনের কাছাকাছি পৌঁছে
আবার জীবনের কাছেই ফিরে এসেছি
অচেনা বন্ধু হয়ে
দুরের মানুষ আপন হয়েছে
আবার কাছের মানুষ অচেনা পরশী
দিন বদলের এই খেলাতে আজও জানা হল না
আমি কার? কে আমার?
শুধু জেনে গেছি তুমি আর আমার বন্ধু না
তবুও মিছে করে যাই তোমারই বন্দনা
মাজে মাজে বেস্ততার সীমা রেখা দুরে ঠেলে
এক ফালি রোদ হয়ে কিছু স্মৃতি উকি দেয়
হৃদয়ের জানালায়
উদাসী কোন দুপুর বেলায় সূর্য মাথায় নিয়ে
মেঘের সুরে একলা চলা
বৃষ্টি এলেই কাঁদা মাটি জল রিম ঝিম ঝিম কথা বলা
ইস্কুল পালিয়ে সেই বন্ধুদের সাথে সেই প্রথম সিগারেট খাওয়া
বাবার পকেট মেরে সেই প্রথম সিনেমা দেখতে যাওয়া
প্রথম জানা হল গোপনে কি বাজে হৃদয়ে ভালবাসা কতটা দামী
সেই প্রথম তোমার মুখ দেখে বুকের ভেতর সিডর কিংবা সুনামি
তারপর কত রাত ভোর হল, কত ভোর দুপুর
কত দিন গোধূলির রঙ্গে, রঙ্গে রঙ্গে রাত
তবুও জানা হলো না
আমি কার? কে আমার?
শুধু জেনে গেছি তুমি আর আমার বন্ধু না
তবুও মিছে করে চাই তোমার বন্দনা
চাঁদের আলোয় লুকিয়ে রাখি
মনের অমাবস্যা
হাসি মুখে কুড়াই তবু অন্ধকারের ফুল

কেহ না জানুক তুমি-তো জান
কেমন আছি পথ হারিয়ে
বুকে নিয়ে দুসর ক্ষত
অপেক্ষার বৃষ্টিতে কেন ভিজে যাই
সকাল দুপুর বিকেল ইচ্ছে মত
হৃদয়ের বিভাজন আজ
একই আকাশ তলে ভালবাসার পদ্য ফুটুক
দুঃখ দিঘির জলে
আমি জানি- আমি জানি- আমি জেনে গেছি
তুমি তো আমার বন্ধু না
ভালো থেকো বন্ধু প্রিয়
সময় পেলে- খবর নিও
খবর নিও ।|
________________________________________!!
~
~
~
কেমন আছো...??